আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর পৌরসভার চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক এস আই রফিউদ্দৌলা জানান, গিয়াস উদ্দিন তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি বালিয়াপড়া থেকে অটোরিকশায় চড়ে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে চৌরাস্তায় অটো থেকে নামার সঙ্গে সঙ্গে দ্রুতগামী একটি নছিমন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ২০ দিন পর ঢাকায় উদ্ধার

আড়াইহাজার থানার ওসি ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ স্বজনরা নিয়ে গেছে। নছিমনসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু