স্মার্ট দেশের স্মার্ট ক্রীড়াঙ্গন

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ফোরাম ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে মিলনমেলার আয়োজন করে।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সংগঠক, খেলোয়াড়, সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক মিলিত হয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে আগামীতে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নানা উন্নয়নের ভিডিও চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনীতি ও ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের উন্নয়ন এবং অর্জনের কথা তুলে ধরেন বক্তারা। এই ক্রীড়া মিলনমেলার পৃষ্ঠপোষকতায় ছিল সাইফ পাওয়ার টেক লিমিটেড। সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের ঢাকা-৮ আসনের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ-ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনূর, সাবেক ফুটবলার প্রমুখ।