চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন জান আলী চৌধুরী বাড়ির সামনে রাস্তা পারাপার হতে গিয়ে পিকআপের ধাক্কায় মোহাম্মদ তারেক (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনায় নিহত মো. তারেক মেখল ইউনিয়নের গিয়াস চেয়ারম্যানের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি গত তিন মাস আগে বিয়ে করেছেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই আশিক বলেন, হাটহাজারী থেকে গুরুতর আহত অবস্থায় তারেক নামের এক যুবককে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।