খুলনায় জেলা পুলিশের কনস্টেবল নিয়োগে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে আর্থিক লেনদেন করার অভিযোগে কাজী সাইফুল ইসলাম (৪৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার গভীর রাতে নগরীর পাবলাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবলার তিন দোকানের মোড় এলাকার মৃত আব্দুল ওয়াব কাজীর ছেলে।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে পাউবোর কোটি টাকার সম্পত্তি বেহাত
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মো. তোফায়েল আহমেদ প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকার বিনিময়ে কোন লোক পুলিশে ভর্তি করা হয় না। যদি কোন লোক চাকরির জন্য দালালের মাধ্যমে টাকা লেনদেন করেন তাহলে তারা ঠকবেন।’
ওসি জানান, আটক প্রতারক সাইফুল ইসলামের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু