রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি শাকিল আহমেদ। নিহত নারীর নাম কারিমা (৪০)। তিনি পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের লেফপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, গভীর রাতে কারিমাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তার মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় প্রিপেইড মিটার বসাতে গিয়ে জনতার ধাওয়ার মুখে কর্তৃপক্ষ
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘দুই সন্তানের জননী কারিমা ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। বড় ছেলে কাজের সুবাধে এলাকার বাহিরে থাকেন। দুই বছর আগে এলাকায় একটি খুনের ঘটনার পর থেকে তার স্বামী শফিকুল এলাকা ছেড়ে পালিয়ে যান। ওই খুনের মামলায় তিনি আসামি না হলেও আর এলাকায় আসেননি।’
ইত্তেফাক/নূহু