২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গত রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে মো. হাফিজউদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত হাফিজউদ্দিন রাণীশংকৈল থানায় ২০০১ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি ছিলেন।

তিনি উপজেলার চেংমারী (চোসপাড়া) গ্রামের মো. সইফতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী।

পুলিশ সূত্র জানায়, সোর্সের মাধ্যমে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলীর নেতৃত্বে এসআই আনিসুর রহমান মোল্লা, এসআই এরশাদ আলী, এসআই প্রদীপ চন্দ্র চন্দ্র মহন্ত, এএসআই মোকলেসুর রহমান, এএসআই, এ কে এম শাহিনের একটি চৌকস আভিযানিক দল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আসামি হাফিজউদ্দিনকে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। সোমবার আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।