গ্রীষ্মের এই তাপদাহ থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘সামারচিলারস’। এই আয়োজনটিতে আছে গ্রীষ্মকালীন দেশীয় বিভিন্ন ফল দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের পানীয়, যেমন :দেশি ফলের জুস, স্মুদি, মিক্সড ফ্রুটপাঞ্জসহ নানা আয়োজন। যা এই গরমে একটু প্রশান্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় ফলের স্বাদটিও মনে করিয়ে দেবে। ঢাকা রিজেন্সির তিনটি আউটলেটে থাকছে এই সামারচিলারস আয়োজনটি :কমফিলাউঞ্জ, বাবল ফ্লেবার লাউঞ্জ ও রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে। বিস্তারিত :০১৭১৩৩৩২৬৬১।