পাগলা হাওয়ার বাদল দিনের রেশ এখন চারপাশে। এই সময়ে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ‘বর্ষার ঝাঁপি’, মূল্যহ্রাসের বিশেষ অফার। চলবে শুধু ধানমন্ডির সীমান্ত স্কয়ার আউটলেটে আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। রঙ বাংলাদেশের বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিন পছন্দের সামগ্রী, উপভোগ করুন বর্ষার এই বিশাল মূল্যছাড় ৭০% পর্যন্ত। সকল ক্রেতাসাধারণের জন্য এই ছাড় থাকছে সকল সামগ্রীতেই। তাদের এ আয়োজনে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি।