মহান বিজয় দিবসে ৫ কোটি টাকা প্রণোদনা পেলেন বন্দর শ্রমিকরা

মহান বিজয় দিবস উপলক্ষে ৫ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা পেয়েছেন চট্টগ্রাম বন্দরের অধীন বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিকরা। 

গতকাল বুধবার বন্দর ভবনের সামনে ৪৬ প্রতিষ্ঠানের নিবন্ধিত ৬ হাজার ৫১২ জন শ্রমিক-কর্মচারীকে ৮ হাজার টাকা করে ৫ কোটি ২০ লাখ টাকার চেক তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। 
এসময় বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর ফজলার রহমান, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, পরিচালক (পরিবহন) এনামুল করিম, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশীদ, সচিব মো. ওমর ফারুক, বার্থ টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি ফজলে ইকরাম, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা মীর নওশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।