দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন ঢাকার হাসপাতালে, অন্যজন ঢাকার বাইরে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৭৬ জন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৯৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২১১ জন ভর্তি হন।
চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৮ হাজার ৬১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ৩৪০ জন ও ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৯ হাজার ২৭৩ জন।