চট্টগ্রামীর সীতাকুণ্ডে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জিয়াউল কাদের ও উপজেলা সমাজসেবা অফিসার মোছাৎ লুৎফুন নেছার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন থানা কমান্ডার (সীতাকুণ্ড-সন্দ্বীপ) বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম, উপস্থিত ছিলেন।
যথাক্রমে উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দীন সাবেরীসহ অন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ক্জী সিরাজ বলেন, আমরা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ৯ মাস সংগ্রাম করে, দেশকে পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত করি। তাই তো আমরা বাঙালি জাতি আজ দেশকে এগিয়ে নিতে মেধাবী তৈরি হচ্ছে। আর এই মেধারাই (রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীসহ ইত্যাদি) দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছে। যেমনিভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদরশে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আজ আমরা যদি দেশ স্বাধীন করতে না পারতাম, তাহলে আমরা পাকিস্তানীদের দাসত্ব করতে হতো।
অপরদিকে সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক প্রদান করে।