মাদারীপুর কারাগারে কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

মাদারীপুর কারাগারে কারাবন্দীদের নিয়ে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

মাদারীপুর কারাগারের জেল সুপার তুহিন কান্তি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের, পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ আরও অনেকেই।

m-2

আলোচনা সভায় বক্তারা সমাজে মাদকের ক্ষতিকর ও কুফল সম্পর্কে বন্দীদের অবহিত করেন। সভায় মাদারীপুর কারাগারে আটক মাদক সংশ্লিষ্ট বন্দীরা উপস্থিত ছিলেন। তারা যেন কারামুক্ত বা ছাড়া পাওয়ার পর ভবিষ্যতে মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে যুক্ত না হয়ে সমাজে স্বাভাবিক জীবন-যাপন করেন সে বিষয় সমূহের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সব শেষে মাদারীপুর জেলা কারাগারে মাদকের মামলায় বন্দী আাসামিরা মাদক বিরোধী শপথ বাক্য পাঠ ও অঙ্গীকার করেন।