পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
এ সময় পররাষ্ট্র সচিব নতুন হাইকমিশনারকে স্বাগত জানান এবং তার নতুন দায়িত্বে তার সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে কূটনীতিক সৈয়দ আহমেদ মারুফকে বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত করা হয়।