রাজধানীতে বিজয় র‌্যালির অনুমতি পেল আওয়ামী লীগ

আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বিজয় র‌্যালি করার জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিজয় র‍্যালি করার জন্য অনুমতি চেয়ে ইসিতে আবেদন করে মহানগর আওয়ামী লীগ।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এ অনুমতি দেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

ছবি: সংগৃহীত

র‌্যালিটি মঙ্গলবার দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এতে প্রধান প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় একদিন পিছিয়ে মঙ্গলবার বিজয় র‌্যালি করার সিদ্ধান্ত নেয় দলটি।