ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পোষ্টার ছেড়ার অপরাধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আউলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে এরই মধ্যে উপজেলার আওলিয়াবাজার এলাকায় নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার সমর্থকের একটি পিকআপ গাড়ি থেকে ক্ষতিসাধন করার অপরাধে কাঁচি মার্কার সমর্থক বিষনপুর ইউনিয়নের মধু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৩৫) কে নির্বাচনী আচরণ বিধির ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ভবিষ্যতে আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান।
এ সময় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলামসহ পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।