বিএনপি এবার জনগণের বিপরীতে দাঁড়িয়েছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘বিএনপিকে এখন আর আমি রাজনৈতিক দল মনে করি না। জামায়াত ১৯৭১ সালে সময় আমাদের মা-বোনের সম্মান নিয়েছে এবং স্বাধীনতার যুদ্ধের বিরোধীতা করেছে। বিএনপি এবার জনগণের বিপরীতে দাঁড়িয়েছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ফতুল্লায় নির্বাচনী প্রচারণা চলার সময়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ২০১৩/১৪ সালে বিএনপি মানুষ পুড়িয়েছে, যানবাহন পুড়িয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে; ওরা এখনো সংশোধন হয় নাই। বিএনপিকে একটা সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে। অলরেডি কানাডিয়ান আদালতসহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমার মনে হয় না এই সন্ত্রাসীদের ডাকে কেউ সারা দিবে না।

samim osman-2

তিনি আরও বলেন, বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে বাংলাদেশটাকে অন্য কোন খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয় নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে মানুষ ভোট দিবে।

শামীম ওসমান বলেন, নির্বাচন কমিশন বলেছে, কেউ কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তবে, আমরা দেখছি বিএনপি নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করছে। যদি এর চেয়ে বাড়াবাড়ি তারা করার চেষ্টা করে, তাহলে মানুষ কিন্তু জবাব দিয়ে দিবে। বিশেষ করে ট্রেনে আগুন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলাটাকে মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে নাই। মানুষের মাঝে একটা ঘৃণা জমে গেছে। এই ঘৃণার যদি বহিঃপ্রকাশ ঘটে যায়, বিএনপির জন্য খুব ভয়ানক হবে।

samim osman-3

তিনি আরও বলেন, বিএনপি যে বাচ্চা-বাচ্চা ছেলেদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে, আমাদের এদের জন্য মায়া হচ্ছে। কিছুদিন পর তাদের আদালতে গিয়ে দাড়াঁতে হবে। তখন কাঁদবে কিন্তু তার পরিবারের লোকরা, লন্ডনে বসে তারেক রহমান কাঁদবে না। আমরা কারও সঙ্গে প্রতিহিংসা করতে চাই না, আমরা চাই সবাই ভালো থাকুক।

শামীম বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে না। আমার এলাকায় যাতে ভুলেও কেউ এ রকম চিন্তা না করে। ভুলেও যদি কেউ এই চিন্তা করে, তাহলে ভোট দেওয়া তো দূরের কথা ওর বাড়ির কেন্দ্রে ওর খাট বালিশ কিছুই থাকবে না। 

Shamim-osman

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, এমপি শামীম ওসমানের ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্নাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।