‘ইত্তেফাক কখনও গুঞ্জনকে সামনে আনেনি’

বছরজুড়ে তারকাদের নানা মিথ্যে খবর আর গুঞ্জন ছিল রেকর্ডসংখ্যক। ইত্তেফাক সবসময় এসবের বাইরে থেকে তারকাদের সাথে সহ-অবস্থানে থেকেই সাংস্কৃতিক খবর ছেপেছে। তারকারাও প্রিয় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে জানালেন সেই কথাগুলোই—

ইত্তেফাকে আমার শৈশব-কৈশোর-তারুণ্য থেকে গোটা জীবনের স্মৃতি জমা রয়েছে। আমাদের নাট্যচর্চা বা সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম অভিভাবক দৈনিক ইত্তেফাক। সেদিক দিয়ে আমি ইত্তেফাককে বলি, আমাদের বাঙালির সংস্কৃতির নাম, যে অভ্যাসে আমরা বেড়ে উঠেছি। পত্রিকাটি তার পথচলা এভাবেই অব্যাহত রাখুক। —চঞ্চল চৌধুরী

আফজাল হোসেন। আমাদের সংস্কৃতি জগত্ ও মুক্তিযুদ্ধের একটি আর্কাইভ  দৈনিক ইত্তেফাক।  গণমাধ্যমের এই চর্চিত সময়েও নিজেদের সম্পাদকীয় নীতি থেকে শুরু করে পত্রিকার বিন্যাস, সবকিছুতে কমিটমেন্ট ধরে রাখছে পত্রিকাটি ।  এখানেই ইত্তেফাক ব্যতিক্রম। পত্রিকাটি যুগ যুগ ধরে এভাবেই মানুষের সেবা করে যাক, জন্মদিনে এমন প্রত্যাশাই রইলো। —আফজাল হোসেন

ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি ইত্তেফাকের কোনো খবর দেখে বিভ্রান্তিতে পড়তে হয়নি। সত্যি বলতে, অভিযোগ করার মতো কোনো ঘটনা ঘটেনি কখনও। তাছাড়া আমার ক্যারিয়ার শুরুর সময় থেকে আজ পর্যন্ত ইত্তেফাকে পাশে পেয়েছি। এভাবেই বাকি জীবন পাশে থাকুক ইত্তেফাক। পত্রিকাটির জন্মদিনে সকল কলমযোদ্ধাদের প্রতি শুভকামনা। —শাকিব খান

ইত্তেফাকই বস্তুনিষ্ঠ সংবাদের মূল ভরসা। শুরু থেকেই অন্যান্য খবরের পাশাপাশি বিনোদন পাতার প্রতি আমার একটু বেশি ঝোঁক রয়েছে। কারণ এই পাতাটিতে সবাইকে সমান গুরুত্ব দিয়ে সংবাদ ছাপা হয়। আমার ক্যারিয়ারেও ইত্তেফাকের খবর অনেক গুরুত্ব বহন করে। এভাবেই আজীবন পাশে থাকুক ইত্তেফাক। জন্মদিনে আন্তরিক অভিনন্দন। —জয়া আহসান

নুসরাত ফারিয়া।

আমার বয়স বাড়ছে, কিন্তু ইত্তেফাক আরও তরুণ হচ্ছে।  নতুনদের ইত্তেফাকের বিনোদন বিভাগ বরাবরই সহযোগিতা করে থাকে। আমিও শুরু থেকে সেই সাপোর্ট পাচ্ছি। এই ধারা অব্যাহত থাকুক। পত্রিকাটির জন্মদিনে এই কামনা করি। —নুসরাত ফারিয়া

যখনই কোনো সংবাদ পড়ে কনফিউশন তৈরি হয় তখনই ইত্তেফাক খুলে জাস্টিফাই করি। এছাড়া শোবিজে যাত্রা শুরুর পর থেকে যেভাবে পত্রিকাটিকে পাশে পাচ্ছি তা বলে বোঝানো যাবে না। পত্রিকাটির জন্মদিনে সকল কলমযোদ্ধাদের জন্য শুভকমনা। —বিদ্যা সিনহা মীম

আজমেরী হক বাঁধন।

ইত্তেফাক পরিবারকে আমার অভিনয়জীবনের শুরু থেকেই পাশে পেয়েছি। আমার অগণিত ছবি ও খবর ছাপা হয়েছে ইত্তেফাকে।—এটা যে কতটা ভালোলাগার বলে বোঝানো যাবে না।  সমাজের সত্যিকারের দর্পণ হিসেবে ইত্তেফাক অনন্তকাল বেঁচে থাক। জন্মদিনে এই কামনাই করছি। —বাঁধন