নারায়ণগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় দুপুরে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সভাপতি রোমন রেজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন আহাম্মেদ বিটু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। 

দৈনিক ইত্তেফাকের বন্দর, নারায়ণগঞ্জ সংবাদদাতা নাছির উদ্দিনের উপস্থাপনায় মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শিরিন আক্তার রীনা, জাহাঙ্গীর ডালিম, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক তাপস সাহা, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সদস্য মো. সেলিম হোসেন, লাইফ নারায়ণঞ্জের সম্পাদক কামাল হোসেন, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের শহর প্রতিনিধি সাইফুল ইসলাম সায়েম ও দৈনিক সমকালের ফটোসাংবাদিক মেহেদী হাসান সজীবসহ অনেকে। 

অনুষ্ঠানে দোয়া শেষে ইত্তেফাকের দীর্ঘদিনের পথচলাসহ ইত্তেফাক পরিবারের প্রয়াতদের জন্য মাগফেরাত ও সব কার্মকর্তা ও সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সবশেষে দৈনিক ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।