দিনাজপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

আয়োজিত সূধী সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের দিনাজপুর ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এফএম নুরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন সিং, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান। 

বিশিষ্ট লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, আরটিভি প্রতিনিধি অনিস হোসেন দুলাল, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম, সমকাল প্রতিনিধি বিপুল সরকার সানি, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান আতিক, দৈনিক ইত্তেফাকের কাহারোল উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহসহ অনেকে।