ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৭১ বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় সহসভাপতি ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের ব্যুরো প্রধান আতাউল করিম খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক সালাম হাসান, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনকণ্ঠ ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার বাবুল হোসেন, সাবেক কমিশনার শরাফ উদ্দিন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, নয়াদিগন্ত ও মাই টিভির সাইফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী মোস্তাফিজুর বাসার ভাসানী, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য সাহিদুল আলম খসরু, যমুনা টিভির ব্যুারো চীফ হোসাইন শাহীদ, গাজী টিভির জেলা প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ বুক সেন্টারের প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহ জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহাম্মদ বক্তব্য দেন।