রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। সেইসঙ্গে দেশের রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, রিজার্ভ ভালো আছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কোনো কাজ করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন।