সিরাজগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে এজেন্ট-পাঠকদের মিলনমেলা

সিরাজগঞ্জের কামারখন্দে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাকক্ষে এজেন্ট ও পাঠকদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রাকিবুল ইসলাম রুবেলের আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইত্তেফাকের একজন এজেন্ট ও ৩০ জন পাঠক উপস্থিত ছিলেন। 

sirajgong kamar

কামারখন্দ প্রেস ক্লাবের সভাপতি দুলাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, থানার ওসি মোহা. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল কবীর, লেখক আশুতোষ সাহা, ইত্তেফাকের দীর্ঘদিনের পাঠক প্রভাষক সাইফুল ইসলাম, কামারখন্দ প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সবুর, যুগ্ন সম্পাদক ইয়াছিন কবীর, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আশিক সরকার, সাহিত্য ও পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফসহ আরও উপস্থিত ছিলেন। 

দৈনিক ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ইত্তেফাকের আরও সমৃদ্ধি কামনা করেন অতিথিরা। আলোচনা সভা শেষে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তারা।