মুন্সীগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৭১ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র ্যালি বের হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। 

munsigong-1

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. গুলজার হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা দেন প্রেসক্লাবে সাবেক সভাপতি মো. আরিফ-উর-ইসলাম, সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক আহ্বায়ক আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মু. আবু সাঈদ সোহান, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী ও মামুনুর রশিদ খোকা, সাবেক সদস্য সচিব মাহাবুব আলম লিটন, সাবেক সহসভাপতি লাভলু মোল্লা, রশিদ আহমেদ মামুন, মামুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল হাসান ফরিদ, সাংবাদিক নজরুল হাসান ছোটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাহিত্য সম্পাদক সুমন ইসলাম, ক্রীড়া সম্পাদক নাদিম হোসাইন, সাবেক দপ্তর সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, সাবেক আইসিটি সম্পাদক জুয়েল রানা, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, নাজির হোসেন, মো. রুবেল, হুমায়ূন কবির, রূপা হোসেন, দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছিরউদ্দিন জুয়েলসহ অনেকে। 

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের ভূমিকা ছিল অপরিসীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আতিকুর রহমান টিপু।