প্রথমবার প্রকাশ্যে রণবীর-আলিয়ার মেয়ে রাহা

গত বছরের নভেম্বরে বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা সন্তান রাহা। জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেননি এই তারকা দম্পতি। এমনকি মেয়ের প্রথম জন্মদিনেও মেয়েকে প্রকাশ্যে আনেনি এই দুই বলিউড তারকা। অবশেষ মেয়েকে বড়দিনে কন্যা রাহাকে প্রকাশ্যে আনলেন এই রণবীর-আলিয়া।

সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই প্রথমবারের মতো কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন বলিউডের তারকা দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি করেছে রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।