কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আলতাফ হোসেন (৫৩) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনি-ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রাজারহাট প্রেস ক্লাব ও ইত্তেফাক পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রাত ৮টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হবে বলে নিশ্চিত করেছেন রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলী বাবলু।