রাণীশংকৈলে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা সুপার গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উপজেলার বাংলাগড় আলিম মাদ্রাসার সুপার আজিজুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা সুপার আজিজুর রহমানের ভাই নাসিরের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ওই গৃহকর্মীর মা। কিছুদিন আগে আজিজুর রহমানের স্ত্রী ও তার ছেলে রংপুরে গেলে নাসির তার গৃহকর্মীকে ভাইয়ের বাসায় কাজ করার জন্য একজনকে ঠিক করে দিতে বলে। নাসিরের বাসার গৃহকর্মী তার মেয়েকে (১৫) কাজের জন্য মাদ্রাসা সুপার আজিজুর রহমানের বাসায় পাঠান। পরবর্তীতে আজিজুল রহমান তার স্ত্রীর ও ছেলের অনুপস্থিতিতে দিনের বেলায় তার শয়নকক্ষে ওই মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনা জানাজানি হলে রবিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা দায়ের করে এবং একইদিন আজিজুর রহমানকে গ্রেফতার করে। পরদিন সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন:  বড় লক্ষ্যের সামনে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/জেডএইচডি