আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালকিনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার পৌরসভার মাঠে এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। বর্ধিতসভা শেষে সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হলে নতুন করে দেশকে কি কি উন্নয়ন উপহার দিবেন এবং ৭ই জানুয়ারি কেন নৌকায় ভোট দিবে জনসভার মাধ্যমে দেশবাসীকে অবগত করবেন।
তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর কালকিনিতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে এক লাখ লোক জমাট হবে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য শাজাহান খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।