সীতাকুণ্ডকে সারা দেশের মধ্যে মডেল হিসাবে গড়ে তুলব: আল মামুন

চট্টগ্রাম-৪ নৌকার প্রতীকের প্রার্থী এসএম আল মামুন বলেছেন, সীতাকুণ্ডকে সারা দেশের মধ্যে আধুনিকায়ন মডেল হিসাবে গড়ে তুলব। বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় আল মামুন বলেন, উপজেলার জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করলে আমি সীতাকুণ্ডকে বিশ্বের দরবারে আধুনিকায়ন মডেল উপশহরে পরিণত করব। তা ছাড়া আমার এলাকার শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদেরকে স্থানীয় মিলকারখানাগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাখাতকে আরও উন্নত করা, গুলিয়াখালী ও বাঁশবাড়িয়া সমূদ্র সৈকতকেসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোকে আন্তর্জাতিক মানে পৌঁছানো এবং পৌরসভাবাসীর সুযোগ-সুবিধা আরও বাড়ানোর জন্য জোড় প্রচেষ্টা চালাব। পুরো সীতাকুণ্ডকে উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে গড়ে তুলব।

সভা শুরুর প্রথমে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী সমাপনী বক্তব্যে রেখে সভা শেষে করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ, জেলা সদস্য গোলাম রব্বানী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানরা যথাক্রমে রেজাউল করিম বাহার, মো. সাদাকাত উল্ল্যাহ মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামী লীগের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাস্মদ সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহেদ হোসেন চৌধুরী ফারুকসহ অনেকে।