ঋতুর পালাবদলে চলে এসেছে শীত। ফ্যাশনসচেতন মানুষ সময়ের সঙ্গে ট্রেন্ডি পোশাকে সাজিয়ে নিচ্ছে নিজেকে। তরুণদের চাহিদা অনুযায়ী নান্দনিক শীতপোশাকের কালেকশন নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড তাভাস।
তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা শীতপোশাকের কালেকশন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড তাভাস। আরামদায়ক সুতি, ফ্লানেল, বন্ডেড ও ডেনিম ফেব্রিকসের সমন্বয়ে তৈরি হয়েছে ব্র্যান্ডটির এবারের শীতের পোশাকগুলো।
ফ্যাশন সচেতন মানুষের কথা চিন্তা করে ফ্যাশন হাউস তাভাস নিয়ে এসেছে শীতের পোশাক। তাভাসে পাবেন হুডি, সুইফট শার্ট, যা সুতি ব্র্যান্ডেড কাপড়ে তৈরি হয়েছে। এ ছাড়া রয়েছে ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজার, নিট ও ডেনিমের মিশেল জ্যাকেট। নিটের ট্রাউজারে নিয়ে আসা হয়েছে ভিন্ন প্যাটার্ন। হালকা রঙের সোয়েটারের পাশাপাশি গাঢ় উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে জ্যাকেটে।