বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার চীনের ডালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা উপস্থিত হন।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ৫ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে সোমবার চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ১০টার কিছুক্ষণ পরে ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে শাংগ্রিলা হোটেলে নেয়া হয়।

আরো পড়ুন: উড়ন্ত অবস্থায় খসে পড়লো ভারতীয় যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক

ইত্তেফাক/এমআই