শরীয়তপুরে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের ফ্রী মেডিক্যাল ক্যাম্প

শরীয়তপুরে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ও শরীয়তপুর-১ আসনের বর্তমান সাংসদ পুত্র দানিব বিন ইকবাল আদরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় দুই হাজারেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা এবং ওষুধ দেয়া হয়।

412952299_2099658410372607_5723653530843403287_n

রোববার (৩১ ডিসেম্বর) শরীয়তপুর সদরের শিল্পকলা মাঠে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।  

এসময় শরীয়তপুর সদরের শিল্পকলা মাঠে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

FB_IMG_1704029572056

উল্লেখ্য, আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে সদরের বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদের চিকিৎসা দিতে ১০ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা এবং ওষুধ পেয়ে খুশি রোগীরা।