সীতাকুণ্ড হতে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালু করব: আল মামুন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগ নেতা, শিল্পপতি ও নৌকা প্রতীকের প্রার্থী এসএম আল মামুন বলেছেন, সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়  চট্টগ্রামে বসবাসরত সীতাকুণ্ডের বিভিন্ন শ্রণি-পেশার মানুষের সঙ্গে চট্টগ্রাম শহরের কর্ণেলহাটের কর্ণের স্কয়ারে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রাসেলের সঞ্চলনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসী ও চসিক ৯ নম্বর উত্তর পাহাড়তলী, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মানুনের সমর্থনে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রফেসর ড. মো. ফসিউল আলম সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়, প্রফেসর একেএম তফজল হক অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, আবু মুজাফ্ফর, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য উপ-কমিটির সদস্য লায়ন আশরাফুল আলম আরজু, মনোয়ারুল হক এফসিএমএ, হাজী মো. ইউসুফ শাহ, হাজী মহিউদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতারা, ইরফান কাদের, আকবর হোসেন, আলাউদ্দিন, বিবি গুল জান্নাত, রিপন চৌধুরী, মিজানুর রহমান সজিব, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহবায়ক সাহেদ মুরাদ সাকু।

প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৫০ হাজার সীতাকুণ্ডবাসী বসবাস করেন। পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলে প্রতিদিন হাজার হাজার লোক চট্টগ্রাম শহরে আশা যাওয়া করে।তাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে, সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে। সুতরাং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে ৭ জানুয়ারি আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিন।