ঝিনাইদহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নবী নেওয়াজ সাংবাদিক সম্মেলন করে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে মহেশপুরের নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, দলীয় স্বার্থে নৌকায় প্রতীকের প্রতি সম্মান দেখিয়ে ও ঝিনাইদহ-৩ আসনে নৌকার বিজয় করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর নৌকার প্রার্থী মেজর জেনারেল অবঃ সালাহ উদ্দিন মেয়াজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনসহ অনেকে।