নরসিংদীর রায়পুরা উপজেলার কান্দাপাড়ায় বিল্ডিংয়ের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শরীফ মিয়া (১৮)। সে ওই এলাকার নবী মিয়ার একমাত্র ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে একই এলাকায় সাইজুদ্দিনের বাড়িতে বিল্ডিং নির্মাণ কাজ চলছিলো। সেখানে শরীফ মিয়া বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ড্রিল মেশিন দিয়ে রড কাটছিলো। এ সময় হঠাৎ বিদ্যুতের ক্যাবল খুলে হাতে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনায় ৯ মাসের শিশু পুত্রকে জবাই করলেন মা!
এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম বইছে। খবর পেয়ে রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লা ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন।
ইত্তেফাক/নূহু