নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে ভোট চাইলেন এমপি আদেল কন্যা আলিনা আদেল। ভিডিও বার্তায় শিশুকন্যা আলিনা সবাইকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে বলেন, আমার বাবা আহসান আদেলুর রহমানকে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ আহবান জানান আদেলকন্যা আদিলা।
শেষ নির্বাচনী প্রচারণায় আদেলকে সমর্থন দিয়ে মহিলা সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলিম এমপির ছেলে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ এবং আওয়ামী লীগের অন্যতম নেতা সাখাওয়াত হোসেন খোকনের নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পাটির ২ হাজার নেতাকর্মীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল বের হয়।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল বলেন, আপনাকে আরেকবার সেবা করার সুযোগ দিন। যেন আমার বাকি কাজ শেষ করতে পারি। আধুনিক সৈয়দপুর-কিশোরগঞ্জ গড়ার সুযোগ দিন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুন্নেসা রহমান (টুম্পা), সংসদ সদস্য আহসান আদেলুর রহমান পত্নী ব্যারিস্টার সারা শাওলিন (দিশা), জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সৈয়দ তানজিল আহমেদ (আদনান), উপজেলা জাতীয় পার্টি জয়নাল আবেদীন, সদস্য সচিব জিএম কবির মিঠুসহ অনেকে।