মেট্রোরেলের ব্রান্ডিংয়ে যুক্ত হলো 'মাত্রা' 

ডিএমটিসিএল ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রার মধ্যে মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম স্ক্রিন ডোর এ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিজ্ঞাপন প্রচারণা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ, পরিচালক অপারেশন ও মেইনটেইন্স নাসির উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সিগন্যালিং ও টেলিকম মো. নজরুল ইসলাম এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন, ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন ও ইমপ্রেস মাত্রা কনর্সোটিয়াম এর ম্যানেজিং পার্টনার ফরিদুর রেজা সাগর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

5

এই চুক্তির মাধ্যমে আগামী এক বছরের জন্যে ১৬টি মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এর বিজ্ঞাপন প্রচারণা কার্যক্রম পরিচালনা দায়িত্বপ্রাপ্ত হন বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ১৯৮৪ সাল থেকে দেশের বিজ্ঞাপন জগতের উন্নয়নে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন এবং বাংলাদেশ ক্রিকেটের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার হিসেবে কাজ করছে ইমপ্রেস—মাত্রা, এরই ধারাবাহিকতায় মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এর বিজ্ঞাপন প্রচারণা বিষয়ক চুক্তি স্বাক্ষর অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।