জুরাইনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব।

রফিকুল ইসলাম আদ দীন হাসপাতালের পাশের ওই বাড়ি থেকে আজ শুক্রবার বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এরপর থেকেই র‍্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলের বাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট যাচ্ছে। আপাতত বাড়িটি ঘিরে রেখেছেন তারা। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।