হাতীবান্ধায় ভোট কেন্দ্রে আগুন ও পাটি অফিস ভাংচুর 

লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজন ইউনিয়নের নিজ শেখ সুন্দর মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড ও ভোটমারীতে আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ড ও সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামীলীগে অফিস ভাংচুরের ঘটনা ঘটে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

এদিকে, আগুনের খবর পেয়ে উপজেলা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভোটমারীতে আওয়ামী লীগ অফিস ভাংচুর এবং আগুনের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।