যশোর-৫ (মনিরামপুর) আসনে ঈগল প্রতীকের সমর্থক মশিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে নৌকাে সমর্থকরা।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রোহিতা ইউনিয়নের কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এঘটনা ঘটে। স্থানীয়রা থাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছে।
আহত মশিউর রহমান হেলাঞ্চি কৃষ্ণবাটি গ্রামের সামসুর রহমানের ছেলে।
আহত মশিউর রহমান জানান, আমি ঈগল প্রতীকের কর্মী। ঈগলে সমর্থন করার কারণে দা দিয়ে কোপ মেরে হাত কেটে দিয়েছে নৌকা সমর্থক আমীর আলীর ছেলে হাবিবসহ ৫-৬ জন।
মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন বলেন, বিষয়টি এখনও আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।