টাঙ্গাইলের ভুঞাপুরে মামার হয়ে ভোট দিতে এসে জাল ভোট দেওয়ার অভিযোগে ভাগিনা মাসুমকে (১৫) আটক করা হয়েছে। এ ছাড়া আরও দুইটি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে।
এরা হলেন ফলদা ইউনিয়নের মাদারিয়ার আব্দুল খালেকের ছেলে মাসুম, একই ইউনিয়নের মিঠু ও টেপিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে মনির।
সে তার মামা জুয়েলের (ভোটার নম্বর ২৯) হয়ে ভোট দিতে এসেছিল।
উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। অনেক কেন্দ্রে সাংবাদিক দেখে জাল ভোট দিতে আসা অনেকেই চলে যায়।
রোববার (৭ জানুয়ারি) সাড়ে ১১টায় উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর পুরুষ কক্ষে ভোট দিতে এসে আটক হয়। পরে পুলিশ তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আটক করে রাখে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই জাল ভোটারকে ছাড়ানোর চেষ্টা করে।
এদিকে মদনবাড়ি মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিঠু (১৫) নামের এক তরুন জালভোট দিতে এসে আটক হয়েছে। এছাড়া উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুমন নামের (১৫) একজন আটক করা হয়।
মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনিসুর রহমান জানান, জালভোট দিতে আসা ভাগিনাকে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। এ ছাড়া কেন্দ্রে তেমন সমস্যা সেই ভোট সুষ্ঠ হয়েছে।
টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, মনির নামের জাল ভোটার তার ভাইয়ের ভোট দিতে এসেছিল। এ সময় তাকে আটক করা হয়েছে।