'এই নির্বাচন শুধু এমপি হওয়ার নয়, ভোট বিপ্লব ঘটানোর' 

এই নির্বাচন শুধু বিজয়ী হয়ে এমপি হওয়ার নির্বাচন নয়, এই নির্বাচন ভোট বর্জনকারী ও সন্ত্রাসীদের বিপক্ষে ভোট দিয়ে ভোট বিপ্লব ঘটানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।  

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান-২ এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

15

তিনি বলেন, 'এই নির্বাচন শুধু বিজয়ী হয়ে এমপি হওয়ার নির্বাচন নয়, এই নির্বাচন ভোট বর্জনকারী এবং সন্ত্রাসীদের বিপক্ষে ভোট দিয়ে ভোট বিপ্লব ঘটানোর নির্বাচন। এই নির্বাচনে যে বা যারা সুষ্ঠু ভোট-গ্রহণের ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিপক্ষে ব্যবস্থা নিয়ে নজির স্থাপনের নির্বাচন। এই নির্বাচন আমরা করছি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য।'

তিনি আরও বলেন, 'এই নির্বাচনে আমি ভোট দিলাম এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা একই ভোট কেন্দ্রে আমার সঙ্গে ভোট দিয়েছেন।' 

16

ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। সংসদে আসন নম্বর ১৯০। এই আসনে মোট কেন্দ্র ১২৪টি। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩২ জন। মোহাম্মদ এ আরাফাত ছাড়াও ঢাকা-১৭ আসনে আরও লড়ছেন ৬ প্রার্থী।