সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়ম, গ্রেপ্তার ৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। তাছাড়া বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। 

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানিয়েছে, ১৪০টির মধ্যে খুলনায় ২৪টি, বরিশালে ১৪টি, রংপুরে ৪টি, রাজশাহীতে আটটি ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে।

এছাড়া ঢাকায় ২০টি, ময়মনসিংহে ১১টি, চট্টগ্রামে ৪৫টি ও সিলেটে ১৪টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।