ময়মনসিংহ-২ আসনে আড়াই লাখ ভোটের ব্যবধানে শরীফ আহমেদ জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ২ লাখ ৫১ হাজার ৪১৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শাহ শহীদ সারোয়ার পেয়েছেন মাত্র ১২ হাজার ১৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

ফুলপুরে ৯০ কেন্দ্রে নৌকা প্রতীকে শরীফ আহমেদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে শাহ শহীদ সারোয়ার পেয়েছেন ৭ হাজার ৫২৩ ভোট।

তারাকান্দা উপজেলার ৮৪ কেন্দ্রে শরীফ আহমেদ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৪২৯ ভোট ও স্বতন্ত্র শাহ শহীদ সারোয়ার পেয়েছেন ৪৪৯২ ভোট। 

ফুলপুর ও তারাকান্দায় দুই উপজলোয় শরীফ আহমেদ পেয়েছেন মোট ২ লাখ ৬৩ হাজার ৪৩১ভোট।

ফুলপুর ও তারাকান্দায় শাহ শহীদ সারোয়ার পেয়েছেন মাত্র ১২ হাজার ০১৫ ভোট। নৌকা প্রতীকের শরীফ আহমেদ ২ লাখ ৫১ হাজার ৪১৬ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।