নেত্রকোনার ৫ আসনের ৪ টিতে নৌকা একটিতে স্বতন্ত্র বিজয়ী

নেত্রকোনার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৪ টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ  আজ রোববার রাত সোয়া ৯ টায় এক প্রেস ব্রিফিং এই  ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল গুলো হলো:

নেত্রকোনা-১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনের ১২৪ টি  কেন্দ্রের সবকটিতেই  আওয়ামী  লীগের( নৌকা)  প্রার্থী মোস্তাক আহমেদ রুহী ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জান্নাত আরা ঝুমা পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট। 

নেত্রকোনা-২ (নেত্রকোনা বারহাট্টা) আসনে নৌকার  প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বিজয়ী হয়েছেন।  তিনি ১৭২ টি কেন্দ্রের সবকটিতেই  ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় পেয়েছেন ৮৬,২৮৭ ভোট।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাটা) আসনের ১৪৯টি কেন্দ্রের  সবকটি  কেন্দ্রেই  স্বতন্ত্র প্রার্থী  ইফতেখার উদ্দিন পিন্টু ৭৬ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসিম  কুমার উকিল এমপি পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট। 

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ খালিয়াজুরী মদন)  আসনে১৪৭টি আসনের মধ্যে সবকটি  টি আসনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান এমপি পেয়েছেন  ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি জাপার লিয়াকত আলী খান পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী আহমেদ হোসেন ৮১ টি কেন্দ্রের সবকটিতেই ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র  প্রার্থী মাজাহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।