গাইবান্ধায় আ’লীগের ৩ এবং স্বতন্ত্র ২ জন নির্বাচিত

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের তিনটিতে আ’লীগের প্রার্থী এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে গাইবান্ধা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাহিদ রসুল এ ফলাফল ঘোষনা করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর (লাঙ্গল) পান ৪৩ হাজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর (ট্রাক) ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ (সাদুল্ল্যাপুর-পলাশবাড়ী) আসনে আ’লীগের প্রার্থী বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের উপদেষ্টা মফিজুল হক সরকারের (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা) ১ লক্ষ ৩৯ হাজার ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সংসদ মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ১৬ হাজার ৫৮৬ ভোট।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)-আসনে আ’লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা) ১ লক্ষ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।