মহিউদ্দীন খান দীপুর মৃত্যুতে জাতীয় যুব সংহতির সভাপতি-সাধারণ সম্পাদকের শোক

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরের বাসিন্দা, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভাণ্ডারিয়া বার্তার প্রকাশক ম. মহিউদ্দীন খান দীপু (৫৯) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম। বুধবার এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

মহিউদ্দীন খান দীপু সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, এক শিশুকন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহতাব উদ্দীন খান টুলুর বড় ছেলে।