কুমিল্লার ১১টি আসনে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল

কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপী, কাগজপত্র সঠিক না থাকাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- মো. আলতাফ হোসাইন (ইসলামী ঐক্যজোট), বাশির আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সৈয়দ ইফতেকার আহসান (জাতীয় পার্টি)। 

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১৪ জনের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৫ জনের। তারা হলেন- আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), বড়–য়া মনোজিত ধীমন (জাসদ), মো. সারোয়ার হোসেন (স্বতন্ত্র)।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ২৭জন প্রার্থীর মধ্যে পিতা-পুত্রসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার (স্বতন্ত্র) ও তার ছেলে আহসানুল আলম কিশোর (স্বতন্ত্র), বিএনপির প্রার্থী কেএম মজিবুল হক, মো. নজরুল ইসলাম (এনপিপি), সৈয়দ মোস্তাক আহমেদ (বাংলাদেশ মুসলিম লীগ), কাজী জুন্নুন বসরী (স্বতন্ত্র), মোহাম্মদ আনিসুর রহমান (জাগপা), মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. গোলাম কিবরিয়া (স্বতন্ত্র), মো. আকবর আমিন বাবুল (গণফোরাম)। 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন- আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), মো. রুহুল আমিন (স্বতন্ত্র), রেজভিউল আহসান মুন্সী (স্বতন্ত্র), ইরফানুল হক সরকার (স্বতন্ত্র), মো. মাহবুবুল আলম (স্বতন্ত্র)। 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে বিএনপির প্রার্থী সাবেক এমপি মো. ইউনুস, মো. আবুল কালাম ইদ্রিস (স্বতন্ত্র), শেখ আবদুল বাতেন (গণফোরাম), মো. শাহ আলম (ইসলামী ঐক্যজোট)। 

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকা) আসনে ৭জনের মধ্যে বিএনপির সৈয়দ গোলাম মহিউদ্দিন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১২ জনের মধ্যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। 
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১২ জনের মধ্যে কায়সার আলম সেলিমের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১২ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়, তারা হলেন- মো. ইসমাইল (স্বতন্ত্র), মো. ফয়েজ উল্ল্যাহ (স্বতন্ত্র), এ.এফ.এম সোলায়মান চৌধুরী (স্বতন্ত্র)।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে ১২ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ (বাংলাদেশ মুসলীম লীগ), মো. রুহুল আমিন চৌধুরী (স্বতন্ত্র)। 
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ৮ প্রার্থীর মধ্যে মো. তাজুল ইসলাম বাবুলের (জাকের পার্টি) মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ইত্তেফাক/নূহু