কিশোরগঞ্জে ‘আকপও’ বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ 

নীলফামারীর কিশোরগঞ্জ ‘মাতৃভাষার কুরআন বুঝুন- মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন’ এই শ্লোগানকে সামনে রেখে আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশের আয়োজনে ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদীর তত্ত্বাবধাননে জেলার বিভিন্ন এলাকায় ৩৫০ জন অসহায়, দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার (১৪ জানুয়ারি) উপজেলার তেলপাম্প সংলগ্ন এলাকায় আব্দুর রহমান প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এ সব কম্বল বিতরণ করা হয়।  

nil-2

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আল কুরআন প্রচার সংস্থার মহাসচিব মুহাম্মদ আবদুল মতিন। শিক্ষক হাসানুর হাবিব, মুফতি আল্লামা ওবায়দুর রহমান সবুজ ও আব্দুল জব্বারসহ অনেকে।