হঠাৎ ভাঙা রেললাইন, ঠাকুরগাঁও-ঢাকা ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ঠাকুরগাঁও-ঢাকা রেল রুটে রেল লাইন ভেঙে যাওয়ায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল লাইনের দৌলতপুর পখিবাড়ি ব্রিজ এলাকায় লাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে এ বিলম্বের সৃষ্টি হয়।

পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন জানান, পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল রুটে সুলতানপুরের পখিবাড়ি ব্রিজের কাছে ৪৪২ নম্বর পিলার এলাকায় রেল লাইনেরে একপাশে কিছু অংশ ভেঙে যায়। রেললাইনে কর্মরত আনসার সদস্যরা লাইনের ভাঙ্গা অংশ দুপুরে দেখতে পেয়ে রেল কতৃপক্ষকে জানায়। এতে পীরগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২৭মিনিটে পীরগঞ্জ স্টেশন ছেড়ে যাবার কথা থাকলে ৩ ঘণ্টা বিলম্বে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Pirganj Rail -0
 
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে পীরগঞ্জে আসার পথে লাইন ভাঙ্গার ঘটনা ঘটতে পারে। ভাঙ্গা রেললাইন মেরামত করার পর এ রেল রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।