শেলটেকের উদ্যোগে বারিধারা পার্কে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

রাজধানীর গুলশানে বারিধারা পার্কে শেষ হয়েছে দুদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শেলটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় কূটনৈতিক এলাকার বারিধারা পার্কে এ আয়োজন করে বারিধারা সোসাইটি। 

সম্প্রতি এ প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারিধারা সোসাইটির সভাপতি ফিরোজ এম হাসান ও শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। শেলটেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে তিন ক্যাটাগরিতে ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।